আস-সাইফ ট্রাভেলস অ্যাপ ও এই ওয়েবসাইটের অ্যাকাউন্ট একটিই। যেকোনো একটি থেকে মুছলে দুই জায়গা থেকেই মুছে যায়।
- অ্যাপে: প্রোফাইল → “আমার অ্যাকাউন্ট মুছে ফেলুন” → “অ্যাকাউন্ট মুছে ফেলুন”।
- ওয়েবসাইটে: অ্যাকাউন্টে সাইন ইন করুন → প্রোফাইল → “আমার অ্যাকাউন্ট মুছে ফেলুন” → “হ্যাঁ, মুছে ফেলুন”।
যা মুছে যাবে: সব ডিভাইস থেকে আপনার সাইন ইন; আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ও ঠিকানা; ওয়েবসাইট বা অ্যাপ থেকে পাঠানো বার্তা; অ্যাপের নোটিফিকেশন।
অফিস যা রাখবে: বুকিং ফাইল, রসিদ ও পেমেন্ট, যতদিন বাংলাদেশের আইনে হিসাব ও করের নথি রাখতে হয়; আর যাত্রীদের পাসপোর্টের কাগজ, যতদিন ভিসা ও ভ্রমণের কাজে দরকার।
কোনো বুকিং না থাকলে সব সঙ্গে সঙ্গে মুছে যায়। বুকিং থাকলে সঙ্গে সঙ্গে সব জায়গা থেকে সাইন আউট হবেন, আর বুকিংগুলোর কাজ শেষ হলে অফিস অ্যাকাউন্টটি পুরোপুরি মুছে দেবে; তার আগে আবার সাইন ইন করলে অ্যাকাউন্ট থেকে যাবে।
সাইন ইন করতে না পারলে বুকিংয়ের মোবাইল নম্বর থেকে ফোন বা ইমেইল করুন; পরিচয় মিলিয়ে অফিস অ্যাকাউন্টটি মুছে দেবে।
ফোন: 01898-881801 / 01898-881802 / 01898-881803 · ইমেইল: [email protected]
