সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর ২০২৬
আস-সাইফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (আসসাইফ গ্রুপের একটি প্রতিষ্ঠান) আপনার ওমরাহ, হজ্জ, ভিসা ও টিকিটের কাজ করতে যে তথ্য নেয়, তা কীভাবে রাখে ও ব্যবহার করে, এই পাতায় তা লেখা আছে। এটি এই ওয়েবসাইট, আস-সাইফ ট্রাভেলস অ্যাপ ও আমাদের অফিসের জন্য প্রযোজ্য।
যে তথ্য নিই
- অ্যাকাউন্ট: আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল (ইচ্ছা হলে), জেলা ও ঠিকানা।
- যাত্রী ও বুকিং: যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর ও মেয়াদ, জন্মতারিখ, পাসপোর্টের ছবি, ছবি, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য কাগজ, আর বুকিং ফর্মের উত্তর।
- পেমেন্ট: কত টাকা, কবে, কোন মাধ্যমে দিয়েছেন। হাতে পাঠানো টাকার রেফারেন্স আর চাইলে স্ক্রিনশট। অনলাইন পেমেন্ট এসএসএলকমার্জের পাতায় হয়; আপনার কার্ড বা ওয়ালেটের তথ্য আমরা পাই না, রাখিও না।
- বার্তা: ওয়েবসাইট বা অ্যাপ থেকে পাঠানো প্রশ্ন ও অনুরোধ।
- অ্যাপ: নোটিফিকেশন চালু করলে ফোনের পুশ টোকেন, আর ফোনটি অ্যান্ড্রয়েড না আইফোন। অ্যাপে কোনো বিজ্ঞাপন, ট্র্যাকিং বা অ্যানালিটিক্স নেই।
- ওয়েবসাইট: অফিস চালু রাখলে গুগল অ্যানালিটিক্স/ট্যাগ ম্যানেজার ও মেটা পিক্সেল কুকি দিয়ে পাতা দেখার হিসাব রাখে।
কেন নিই
আপনার বুকিং, ভিসা, বায়োমেট্রিক, টিকিট, হোটেল ও যাতায়াতের কাজ করতে; রসিদ দিতে; ধাপে ধাপে এসএমএস, ইমেইল ও নোটিফিকেশনে খবর দিতে; কিস্তি, ফ্লাইট ও ফেরার কথা মনে করিয়ে দিতে; আর হিসাব ও করের যে নথি আইনে রাখতে হয় তা রাখতে।
কাকে দিই
- শুধু আপনার বুকিংয়ের কাজে যাদের দরকার: সৌদি দূতাবাস ও ভিসা কর্তৃপক্ষ, ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান, বায়োমেট্রিক কেন্দ্র, এয়ারলাইন, হোটেল ও পরিবহন।
- সেবাদাতা: এসএমএস পাঠাতে এসএমএস গেটওয়ে, ইমেইলের জন্য ইমেইল সেবা, পেমেন্টের জন্য এসএসএলকমার্জ, আর অ্যাপের নোটিফিকেশনের জন্য এক্সপো, গুগল ও অ্যাপল।
- আমরা কারও কাছে আপনার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের কাজেও দিই না।
কীভাবে সুরক্ষিত রাখি
সব যোগাযোগ এনক্রিপ্টেড (HTTPS)। পাসপোর্ট ও অন্যান্য কাগজ শুধু আপনি আর দায়িত্বপ্রাপ্ত স্টাফ দেখতে পান, সাময়িক নিরাপদ লিংকে। অ্যাপের সাইন ইন ফোনের কি-চেইন/কি-স্টোরে থাকে। স্টাফরা নিজ নিজ দায়িত্বের অংশটুকুই দেখতে পান।
কতদিন রাখি
অ্যাকাউন্টের তথ্য যতদিন অ্যাকাউন্ট খোলা। বুকিং ফাইল, রসিদ ও পেমেন্ট যতদিন বাংলাদেশের আইনে হিসাব ও করের নথি রাখতে হয়। যাত্রীদের কাগজ যতদিন ভিসা ও ভ্রমণের কাজে এবং অফিসের নথিতে দরকার।
আপনার যা করার আছে
- অ্যাকাউন্টে বা অ্যাপের প্রোফাইলে নিজের তথ্য দেখতে ও বদলাতে পারেন। অ্যাপের নোটিফিকেশন যেকোনো সময় বন্ধ করতে পারেন। অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন; কীভাবে, তা নিচের লিংকে।
- শিশুদের বুকিং বাবা-মা বা অভিভাবক করেন; শিশুর তথ্যও তাঁরাই দেন।
যোগাযোগ
এই নীতি নিয়ে কোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে ফোন বা ইমেইল করুন। নীতি বদলালে এই পাতায় তারিখসহ জানাব।
ফোন: 01898-881801 / 01898-881802 / 01898-881803 · ইমেইল: [email protected]
