বাতিল ও টাকা ফেরতের নিয়ম

বুকিং বাতিল করলে কী ফেরত পাবেন, কখন পাবেন।

সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর ২০২৬

আস-সাইফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে করা সব বুকিংয়ের (ওমরাহ ও হজ্জ প্যাকেজ, ভিসা, এয়ার টিকিট ও অন্যান্য সেবা) বাতিল ও টাকা ফেরতের নিয়ম এখানে। টাকা অফিসে, বিকাশ/নগদ/ব্যাংকে বা অনলাইনে এসএসএলকমার্জের মাধ্যমে, যেভাবেই দিন, নিয়ম একই।

ভিসার আবেদন বা টিকিটের আগে বাতিল করলে

ভিসার আবেদন জমা দেওয়ার বা টিকিট ইস্যুর আগে বাতিল করলে যত টাকা দিয়েছেন তা ফেরত পাবেন, শুধু আপনার বুকিংয়ের জন্য ইতিমধ্যে যে খরচ হয়ে গেছে (যেমন প্রসেসিং, বায়োমেট্রিক বা সার্ভিস ফি) তা বাদ যাবে। ফেরতের আগে কত টাকা ফেরত পাবেন তা লিখিতভাবে জানাব।

ভিসা বা টিকিট হয়ে যাওয়ার পর বাতিল করলে

  • তখন এয়ারলাইন, ভিসা কোম্পানি আর দূতাবাসের নিয়মে যা ফেরত আসে, সেটুকুই ফেরত দেওয়া যায়। দূতাবাস, ভিসা কোম্পানি, বায়োমেট্রিক কেন্দ্র বা এয়ারলাইনকে দেওয়া ফি তারা ফেরত দিলে তবেই ফেরত আসে।
  • তাদের কাটা টাকা আর আমাদের করা কাজের জন্য একটি বাতিল চার্জ বাদ দিয়ে বাকিটা ফেরত দিই। চার্জ কত, তা বাতিলের সময় লিখিতভাবে জানাব।

ভিসা না হলে

ভিসার আবেদন নাকচ হলে আপনার সঙ্গে কথা বলে ঠিক করি: আবার আবেদন, নাকি বাতিল। বাতিল করলে ওপরের নিয়মে টাকা ফেরত পাবেন; কর্তৃপক্ষ যে ফি ফেরত দেয় না, শুধু তা বাদ যাবে।

এয়ার টিকিট

তারিখ বদল (রি-ইস্যু) আর টিকিট ফেরত এয়ারলাইনের ভাড়ার নিয়মে হয়। এয়ারলাইনের চার্জ আর আমাদের সার্ভিস চার্জ বাদ দিয়ে, এয়ারলাইন টাকা ফেরত দিলে তা আপনাকে দিই।

হজ্জ

হজ্জের নিবন্ধন ও তার ফি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সেই বছরের নিয়মে চলে। বাকি অংশ এই পাতার নিয়মে ফেরত হয়।

আমরা সেবা দিতে না পারলে

আমাদের কারণে কোনো সেবা দিতে না পারলে (যেমন কোনো গ্রুপ আমরা বাতিল করলে) সেই সেবার জন্য দেওয়া পুরো টাকা ফেরত পাবেন।

কীভাবে টাকা ফেরত চাইবেন

অফিসে আসুন বা ফোন করুন, ফাইল নম্বর জানান। বাতিলের অনুরোধ যে মোবাইল নম্বরে বুকিং হয়েছে সেখান থেকে বা বুকিংকারী নিজে করবেন। কত টাকা ফেরত হবে তা লিখিতভাবে জানানো হবে।

কখন ও কীভাবে টাকা পাবেন

  • ফেরতের টাকা নিশ্চিত হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে দিই। এয়ারলাইন বা ভিসা কোম্পানির ফেরত টাকা আমাদের কাছে আসার ৭ কার্যদিবসের মধ্যে দিই।
  • টাকা ব্যাংক ট্রান্সফার, বিকাশ বা নগদে বুকিংকারীর নামে, অথবা অফিসে নগদে দেওয়া হয়। অনলাইনে দেওয়া টাকাও এভাবেই ফেরত হয়।
  • প্রতিটি ফেরত আপনার বুকিং ফাইলে লেখা থাকে; ওয়েবসাইটের অ্যাকাউন্টে আর অ্যাপে দেখতে পাবেন।

যোগাযোগ

বাতিল বা টাকা ফেরত নিয়ে প্রশ্ন থাকলে ফোন বা ইমেইল করুন।

ফোন: 01898-881801 / 01898-881802 / 01898-881803 · ইমেইল: [email protected]

গোপনীয়তা নীতি →

আমাদের অ্যাপ ডাউনলোড করুন

বুকিং, পেমেন্ট আর কাগজপত্র, সব আপনার ফোনেই।

অ্যান্ড্রয়েড ফোনে এখনই চাইলে: অ্যাপটি ডাউনলোড করুন (APK)

App Store, শীঘ্রই আসছেGoogle Play, শীঘ্রই আসছে
শীঘ্রই আসছে